Uncategorized

অস্ট্রেলিয়ায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন গত রোববার সিডনির রকডেলস্থ ঢাকা টাইমস ফাংশন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ।
নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি এস.এম নিগার এলাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক উপদেষ্টা ড.জহিরুল হক মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসিন আরাফাত সবুজ, লেবার পাটি ক্যামসি শাখার সভাপতি হাবিব মোহাম্মদ জকি ও স্বেচ্ছাসেবকদল অস্ট্রেলিয়ার সভাপতি তারিকুল ইসলাম তারেক।
এছাড়া আরো বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক মো:কামরুল ইসলাম শামীম, জাসাস সভাপতি আবদুস সামাদ শিবলু, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া সাধারন সম্পাদক এ.এনএম মাসুম, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ, স্বেচ্ছাসেবক দল সহসভাপতি খায়রুল কবির পিন্টু, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোয়াইমেন খান মিশু, নিউ সাউথ ওয়েলস বিএনপির যুগ্ম সম্পাদক অনুপ আন্থনী গমেজ, যুবদল অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জাসাস যুগ্ম সম্পাদক জেবেল হক জাবেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো: নজরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ বলেন, ৭৫ সালে একদলীয় শাসনের কারণে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিলো। সেই রাজনৈতিক শূন্যতার সময়ে জিয়াউর রহমান দুরদর্শীতার পরিচয় দিয়ে দলগঠন করেছেন। আজ যখন দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নেয়া হচ্ছে সেই বিষয়টিকে জনগণের দৃষ্টি থেকে আড়াল করতেই জিয়াউর রহমান, তারেক রহমানকে জড়িয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে।
তিনি বলেন, অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও অপহরণ করে বিএনপিকে নিচিহ্ন করা যাবে না। কারণ, জনগণের সেবা করাই বিএনপির আদর্শ। বিএনপি সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button