
অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ শেষে ফেরা অধস্তন আদালতের ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ৩০ বিচারক প্রশিক্ষণের জন্য ২৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া যান। রবিবার তারা দেশে ফেরেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা সংক্রমনের প্রেক্ষাপটে বিদেশ থেকে বাংলাদেশে আসা সবাইকে সোমবার সরকার এক আদেশে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়।




