Uncategorized

অশ্বিনের আগে এ রেকর্ড গড়েছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই ধরাশায়ী করেছে বিরাট কোহলির নেতৃত্বে ভারত দল। ইনিংস এবং ৯২ রানের ব্যবধানের জয়ে সবথেকে বড় অবদান রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয়বারের মত সেঞ্চুরির পাশাপাশি টেস্টে পাঁচ উইকেট নেওয়ার বিরল রেকর্ড স্পর্শ করেছেন অশ্বিন।
দুইবার একই টেস্টে সেঞ্চুরি এবং ইনিংসে ৫ উইকেট নেয়া ৬ষ্ঠ ক্রিকেটার হলেন অশ্বিন। তার আগে স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিস, মুশতাক মোহাম্মদ, সাকিব আল হাসান এই রেকর্ড করেছিলেন।
তবে ইয়ান বোথাম অন্য সবার থেকে অনেক বেশি এগিয়ে। তিনি এমন কীর্তি গড়েছেন পাঁচবার। যেখানে অন্যান্যরা মাত্র দুইবার করেছেন।
অশ্বিন তার এমন পারফরম্যান্স প্রথমবার দেখিয়েছিলেন ২০১১ সালে ঘরের মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। এবারও সেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবার স্থান হল অ্যান্টিগা।
টেস্টের প্রথম ইনিংসে ১১৩ রানের ইনিংস খেলেন অশ্বিন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৭ উইকেট। এমন অসাধারণ পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরষ্কারও জোটে তার কপালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button