খেলা

অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

দ্বিতীয় দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন ট্রাভিস হেড। রান পেয়েছেন অধিনায়ক টিম পেইনও। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন টেস্টে অলআউট হওয়ার আগে এক শতক ও তিন অর্ধশতকে বড় সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন তৃতীয় সেশনের শুরুতে অলআউট হওয়ার আগে ৪৬৭ রান করে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেছেন ২৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামা হেড। উইকেট ছাড়ার আগে সর্বোচ্চ ১১৪ রান করেন ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা এই ব্যাটসম্যান। তার ২৩৪ বলের ইনিংসটিতে রয়েছে ১২টি চারের মার।
খুব বেশি এগুতে পারেননি ৭৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা স্মিথ। আর আট রান করতেই ফিরতে হয়েছে তাকে। রান এসেছে পেইনের ব্যাট থেকে। নেইল ওয়াগনারের বলে এলবিডব্লিউ’র শিকার হওয়ার আগে ১৩৮ বলে নয় চারে ৭৯ রান করেন অজি অধিনায়ক।
আগের দিন অর্ধশতক (৬৩) করেন মার্নাস লাবুশেনে। ৪১ রান করেন ডেভিড ওয়ার্নার, ৩৮ রান এসেছে ম্যাথু ওয়েডের ব্যাট থেকে।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ৮৩ রানে ৪টি উইকেট নেন পেসার নেইল ওয়াগনার। তিনটি উইকেট নেন টিম সাউথি। দুই উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম। এক উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
পার্থে দল দুটির মধ্যকার প্রথম টেস্টে ২৯৬ রানের জয় পেয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হবে সিডনিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button