বিনোদন

অভি-অ্যাশের ২১ কোটির বাড়ি দেখতে যেমন

বলিউডের সুখী দম্পতি অভিষেক বচ্চন- ঐশ্বরিয়ার রায় বচ্চন। আর সেই জুটির বাড়ি প্রায় রাজপ্রাসাদের মতোই হবে সে আর আশ্চর্যের কি। বান্দ্রাতে কুর্লা কমপ্লেক্সে অভিষেক-ঐশ্বরিয়া যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তার ছবিই এখন ভাইরাল সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়। সে বাড়ির ছবি আপনার নজর কাড়তেও বাধ্য।

সূত্রের খবর, ৫ হাজার ৫০০ বর্গ ফুট এলাকা জুড়ে রয়েছে এই অ্যাপার্টমেন্টটি। যার প্রতি স্কয়ার ফিটের মূল্য ৩৮ হাজার টাকা।

ডাইনিং রুম থেকে ছোটদের রুম, নজর ফেরানোয় যেন কঠিন। শোবার ঘর দেখলে হিংসেও হতে পারে অনেকের। কাঁচে ঘেরা একপ্রান্ত দিয়ে শহরের অনেকটাই যেন ধরা পড়বে চোখে। এর সঙ্গে রয়েছে সুইমিং পুল।

এই অ্যাপার্টমেন্টের মূল্য নাকি ২১কোটি। তবে শোনা যাচ্ছে, ওই একই কমপ্লেক্সে নাকি ফ্ল্যাট কিনেছেন সোনম কাপুরও।

ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button