বিনোদন

এত সস্তা জামা পরেন সারা আলি খান!

বলিউডে মাত্র দুটো চলচ্চিত্রে অভিনয় করেছেন সারা আলি খান, আর দুই ছবি দিয়েই বাজিমাত করেছেন এ তারকাকন্যা। জয় করেছেন অগণিত মানুষের মন। নামকরা পরিচালক ও চিত্রসমালোচকরা বলছেন, সুপারস্টার হওয়ার মতো সব গুণই আছে ২৩ বছরের এই সুন্দরীর।
সারা আলি খানের হাতে রয়েছে একাধিক প্রকল্প। এখন পরিচালক ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালের শুটিং করছেন। সম্প্রতি পাতৌদির নবাবনন্দিনী মুম্বাই শিডিউলের শুটিং শেষ করেছেন। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন তাঁর ‘ক্রাশ’ কার্তিক আরিয়ানের সঙ্গে। শুটিং শেষে সারাকে এমব্রয়ডারি করা গ্রীষ্মপোশাকে দেখা যায়। মেকআপও ছিল না। সেট থেকে বেরিয়ে যাওয়ার পর একই গাড়িতে করে যান সারা-কার্তিক।
সে যা-ই হোক, যে কামিজটি সারা পরেছিলেন, তার দাম শুনলে যে কেউ চমকে উঠবেন। সাধারণত বলিউড তারকারা ব্যয়বহুল সাজ করেন। প্রায়ই তাঁদের পোশাক ও সাজ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিনোদন সংবাদমাধ্যমগুলো। কারো কারো সাজ তো কোটি টাকাও ছাড়িয়ে যায়। কিন্তু সারা আলি খান ব্যতিক্রম। শুটিং শেষে একেবারেই সস্তা জামা পরে ঘরে ফেরেন তিনি।
এমব্রয়ডারি করা সারার ওই কামিজের দাম মাত্র তিন হাজার ৬৯৯ রুপি। ওই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট তেমনটাই জানাচ্ছে। পাতৌদির নবাব, তারকা অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। তাঁদের কন্যা ও নিজে তারকা হয়েও এত কম দামি পোশাক পরায় ভক্তরা উজ্জীবিত।
শুধু কি তাই, মায়ের সঙ্গে বেশ কয়েকবার সারা আলি খানকে মুম্বাইয়ের ভাসমান দোকানগুলো থেকে গয়না কিনতে দেখা গিয়েছে।

মায়ের সঙ্গে ভাসমান দোকান থেকে গয়না কিনছেন সারা। ছবি : সংগৃহীত

সারার বাবা সাইফ আলি খানও একেবারে সাদাসিধে জীবনযাপন করেন। সম্প্রতি আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এ তিনি জানিয়েছেন, তাঁর মাত্র দুই-তিন জোড়া শর্টস রয়েছে, সেসবই ধুয়ে পরেন তিনি। ওই পর্বে তিনি কোলাপুরি চপ্পল পরে গিয়েছিলেন, যা অনেকের নজর কাড়ে।
গত বছরের ডিসেম্বরে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক হয় সারা আলি খানের। সমালোচক মহলে ও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এ ছবি। সারার অভিনয়ের প্রশংসা ছিল সবার মুখে। দ্বিতীয় ছবিতেই বাজিমাত করেন সারা। ব্লকবাস্টার হয় ‘সিম্বা’। এ ছবিতে তাঁর নায়ক ছিলেন রণবীর সিং। বিশ্বব্যাপী ‘সিম্বা’ আয় করে ৪০০ কোটি রুপির বেশি।
সারা আলি খানকে আগামীতে ‘লাভ আজকাল টু’-তে দেখা যাবে। ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ২০২০ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে দ্বিতীয় কিস্তি।
এ ছাড়া সাম্প্রতিক খবর, পরিচালক ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’ রিমেকে অভিনয় করবেন সারা আলি খান। এতে তাঁর নায়ক পরিচালকের ছেলে বরুণ ধাওয়ান। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button