বিনোদন

অভিনয়ে ফিরলেন সারিকা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন। এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরাবর তিনি ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন। সেই আবেদন গ্রহণ তারা ২৫ অক্টোবর সারিকার ছয় মাসের নিষেধাজ্ঞা তিন মাসে কমিয়ে আনে।
এ প্রসঙ্গে সারিকা বলেন, ১ নভেম্বর আমার তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। ফলে ৩ নভেম্বর থেকে আবার অভিনয় শুরু করতে পেরেছি। আমার কিছু ভুল-ত্রুটি ছিল। এ জন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছি।
এদিকে অভিনয়ে ফিরেই কাজ শুরু করেছেন সারিকা। তিনি ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন।এটি রচনা করেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করছেন সকাল আহমেদ।
নাটকটি আগামী ভালোবাসা দিবসে প্রচারিত হবে। এতে সারিকার বিপরীতে আছেন আব্দুন নূর সজল। এরপর তিনি ‘শূন্যস্থান পূরণ’ নামে আরেকটি নাটকের কাজ করবেন।
প্রসঙ্গত, শুটিং ফাঁসানোর অভিযোগ নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে সারিকাকে ছয় মাস নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (টেলিপ্যাব)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button