অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এর বিরুদ্ধে মানিকগঞ্জে মানববন্ধন সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ বিচার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ রফিক চত্ত্বরে আয়োজিত সমাবেশে অংশ নেন জাতীয় মহিলা সংস্থা, ঘাতক দালাল নির্মূল কমিটি, কসিউনিষ্ট পার্টি ,উদীচী শিল্পীগোষ্ঠী, সুশাসনের জন্য নাগরিক (সুজন), খেলাঘর আসর, শিক্ষক সমিতি, এইচডি , মানিকগঞ্জ প্রথম আলো বন্ধুসভাসহ জেলার প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
ঘন্টাব্যাপী এই সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কাজী শিউলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ কার্যালয়ের চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জী এডভোকেট
কমরেড আজহারুল ইসলাম আরজু, অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যডভোকেট সাখাওয়াত হোসাইন খান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাষ্টার, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কাজী শিউলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আরশেদ আলী মাষ্টার, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যডভোকেট ফয়জুল ইসলাম নাজমুল, মানিকগঞ্জ এইচডি ’র মুখপাত্র মাহমুদুল হক শুভ প্রমুখ ।
বক্তারা বলেন, অতি সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন আশংকাজনকভাবে বেড়ে গেছে। আইনের চোখ ফাঁকি দিয়ে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে। একারণে নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন করে দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করতে হবে।




