প্রবাসশিরোনাম

অবৈধভাবে মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের দেশে ফেরার সুযেগ

মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা প্রবাসীদের আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।
বৃহস্পতিবার মালয়েশিয়া ইমিগ্রেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অবৈধ অভিবাসী কর্মসূচির (পিএটিআই) অধীনে যারা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) ভঙ্গ করে মালয়েশিয়ায় অবস্থান করছে তাদের স্বেচ্ছায় ফেরত যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
এতে আরও বলা হয়, কর্মসূচিটি আগামী ১ আগস্ট শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত চলবে। যেসব বিদেশি মালয়েশিয়ায় বর্তমানে অবৈধ হয়ে পড়েছে তারা ৭০০ রিঙ্গিত জরিমানা দিয়ে এই সুবিধা নিতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button