slider

অবিলম্বে জাতীয় নূন্যতম মজুরি কমিশন গঠনের দাবি ,শ্রমিক কর্মচারী সঙগ্রাম পরিষদ

আজ পাঁচ সেপ্টেম্বর, সোমবার বিকাল ৫.০০টায় শ্রমিক কর্মচারী সঙগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা কমরেড এএএম ফয়েজ হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কমরেড জহিরুল ইসলাম,মানস নন্দী, হারুনার রশিদ ভূঁইয়া প্রমূখ।
সভায় দলের শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারনে শ্রমিক শ্রেণী যে চাপের মধ্যে পরেছে তা বর্ণনা করা দুরূহ।চা শ্রমিকদের মজুরি আন্দোলনের ভাগ্য নির্ধারণে সরকার যে শুভঙ্করের ফাঁকি দিয়ে চলেছে তা অগ্রহণযোগ্য। চা,চিনি,পাট,সুতা, বস্ত্রকল সহ সরকারি বড় বড় প্রতিষ্ঠান ‌সমূহ বেসরকারি করনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে নেতৃবৃন্দ দেশের সকল নাগরিকের জন্য রেশনের বন্দোবস্ত করার আহ্বান জানান।
অবিলম্বে জাতীয় নূন্যতম মজুরি নির্ধারণ করতে জাতীয় নূন্যতম মজুরি কমিশন গঠনের দাবি জানান।
সভায় বিরাস্টীয় করন বন্ধে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে শ্রমিক শ্রেণীর প্রতি আহ্বান জানান।
বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button