Uncategorized
অবসর নিলেন অধিনায়ক মামুনুল

ইনজুরির জন্য মালদ্বীপে যাওয়া হয়নি তার। একই কারণে আগামীকাল ভুটানের বিপক্ষে তাকে দলে রাখেননি কোচ সেইন্টফিট। এতে ক্ষুব্ধ মামুনুল জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার সকালে দল ঘোষণার পর নিজের নাম না দেখে জাতীয় দলে আর না খেলার সিদ্ধান্তের কাথা ম্যানেজার ইকবাল হোসেনকে জানান এই সাবেক অধিনায়ক। ইকবাল তাকে ফেডারেশনে লিখিত দেয়ার অনুরোধ করলেও লিখিত দেননি মামুনুল। এ বিষয়ে মন্তব্য জানতে তার মোবাইলে ফোন দিলেও কল রিসিভ করেননি তিনি। জানা গেছে, ডিফেন্ডার ওয়ালী ফয়সালও জাতীয় দলের পর্ব শেষ করতে চাচ্ছেন বাদ পড়ার পর।




