বিনোদন

অবশেষে সন্তানর নিয়ে প্রকাশ্যে কোয়েল

কোয়েলের রহস্য ফাঁস হলো। সদ্যজাত সন্তানর নিয়ে প্রকাশ্যে এলেন তিনি। কে এই সদ্যোজাত? তার সঙ্গে কোয়েলেরই বা কী সম্পর্ক? অবশেষে জট খুলছে রহস্যের। দীর্ঘদিনের প্রতীক্ষা।
প্রকাশ্যে এল সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্ত রহস্য’ ছবির ফার্স্টলুক। আর সেই ফার্স্টলুকে কোয়েলের কোলে এক সদ্যোজাতকে দেখে হইহই পড়েছে নেটপাড়ায়। সবার মুখেই একটাই প্রশ্ন, ‘কে এই বাচ্চা’? ‘কোয়েলের সঙ্গে এর সম্পর্কই বা কী’? ছবিতে কোয়েলের নাম স্বর্ণজা। পেশায় সে একজন রেডিও জকি।
পরিচালক সৌকর্য বলছিলেন, আদ্যোপান্ত একটি ইমোশনাল মেয়ের জার্নির সঙ্গে কীভাবে পরতে পরতে জড়িয়ে যাচ্ছে রহস্য, সে নিয়েই এই ছবি।
সৌকর্যের কথায়, এ ছবি ইমোশনাল থ্রিলার।? এদিকে কোয়েল অন্তঃস্বত্বা। মা হওয়ার বেশি দিন বাকি নেই আর। এর মধ্যে ছবির প্রোমোশনে অসুবিধে হবে না? সৌকর্যের উত্তর, কোয়েল অসম্ভব কমিটেড একটি চরিত্র। ও যখন কোনও সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়েছে, ভেবেই জানিয়েছে। সকল দায়িত্বকে সামাল দিয়ে ছবির জন্য মনোনিবেশ করতে পারবে বলেই ধারণা।
সৌকর্যের আগের ছবি ‘রেনবো জেলি’-কে পোহাতে হয়েছিল নানা সমস্যা। হল পাওয়া নিয়েই কম ঝামেলা সামলাতে হয়নি। তবুও সমালোচকদের কাছে সে ছবি প্রশংসা কুড়িয়েছিল। আবারও ব্যাট হাতে নেমেছেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন কোয়েল। ছবি প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে সেই ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button