অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া

রাশিয়া নতুন ও অপ্রতিরোধ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তার দাবি, এ ক্ষেপণাস্ত্রটি বিশ্বের যেকোনো জায়গায় পৌঁছাতে সক্ষম। গতকাল বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে এসব ঘোষণা দেন পুতিন।
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হতে এ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন পুতিন। এ নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের ১৭ দিন আগে বৃহস্পতিবার পার্লামেন্টের দুই করে যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। সে সময় একটি ভিডিওর মাধ্যমে রাশিয়ার ‘তৈরিকৃত’ নতুন ক্ষেপণাস্ত্র এবং পানির তলদেশ দিয়ে চলাচলে সমতাসম্পন্ন একটি ড্রোন প্রদর্শন করেন তিনি। এ দুই ব্যবস্থার নামকরণ করার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান পুতিন।
রুশ প্রেসিডেন্টের দাবি, নতুন ক্রুজ পেণাস্ত্রটি শনাক্ত করা কঠিন, এটি অসীম পাল্লার এবং এটি দুর্ভেদ্য ও অদম্য।
বক্তব্যের প্রথম ভাগে আগামী ছয় বছরের মধ্যে দেশে দারিদ্র্যের হার অর্ধেকে কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন পুতিন। তিনি বলেন, ‘প্রত্যেক ব্যক্তিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
২০০০ সালে রাশিয়ার ৪ কোটি ১০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করতো। বর্তমানে এ সংখ্যা দুই কোটিতে দাঁড়িয়েছে। এটি আরো কমানো প্রয়োজন বলে উলেখ করেছেন পুতিন। বিবিসি




