Uncategorized

“অপশক্তির কবল থেকে দেশের প্রতি ইঞ্চি জমি রক্ষায় শপথ নিতে হবে”

ফুলবাড়ী শহীদদের প্রতি শ্রদ্ধার আহবান জানিয়ে বিশিষ্ট বুদ্ধিজীবি ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, আসুন শপথ নইে দেশের এক ইঞ্চি জমি যেনো কোনো অপশক্তির হাতে চলে না যায়। এক তিল জমি যেনো কোনো বিদেশী শক্তি দখল করতে না পারে।
সৈয়দ আবুল মকসুদ আরো বলেন, ফুলবাড়ির শহীদের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং তাদের আত্মার শান্তি হবে যদি তাদের দাবি পূরণ হয়। তিনি বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য শহীদদের স্মরণে আমরা ২১ ফেব্রুয়ারি পালন করি। ২৬ আগস্ট আমাদের দ্বিতীয় শহীদ দিবস। ভাষার অধিকারের জন্য যারা জীবন দিয়েছিলেন তারা যেমন শহীদ, নিজের দেশের সম্পদ রক্ষায় ২৬ আগস্ট ফুলবাড়ীতে যারা জীবন দিয়েছিলেন তারাও শহীদ।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। এতে জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মো: শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। এতে সমুদ্র বিশেষজ্ঞ নুর মোহাম্মদ, ঢাবি অধ্যাপক এম এম আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে প্রতিরোধের এক দশকে ফুলবাড়ী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকাসহ সারাদেশেই ফুলবাড়ী দিবস পালিত হচ্ছে।
আজ ২৬ আগস্ট ফুলবাড়ি দিবস। ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি না করার দাবিতে সেখানে সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির ফুলবাড়ি অফিস ঘেরাও কর্মসূচি চলাকালে তৎলিন বিডিআর ও পুলিশের গুলিতে নিহত হন ৩ জন। গুলিবিদ্ধ হন শতাধিক মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button