অন্তর্বাসের নিচে ৪২টি সোনার বার!

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাাতিক বিমানবন্দর থেকে অন্তর্বাসের নিচে প্রায় পাঁচ কেজি স্বর্ণের বারসহ এক ব্যাক্তিকে আটক করেছে কাস্টমস হাউজের কর্মকর্তারা। জানা গেছে, জহিরুল ইসলাম নামের ওই ব্যাক্তি দুবাই থেকে বাংলাদেশে ফিরছিলেন।
গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে এমিটেস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে করে ঢাকা পৌঁছেন জহিরুল। এ সময় জহিরুলের অন্তর্বাসের ভেতর থেকে ৪২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ৮৭০ গ্রাম। দাম আনুমানিক দুই কোটি ৪০ লাখ টাকা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে তল্লাশি করেন। এ সময় তার অন্তর্বাসের ভেতরে ১০ তোলা ওজনের ৪২টি স্বর্ণের বার পাওয়া যায়।’
সোমবার ভোরে আটক ব্যাক্তিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।




