আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অত্যাধুনিক এফ-৩৫-এর ওপর উড্ডয়ন নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানের ওপর উড্ডয়ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এফ-৩৫’কে যুদ্ধের জন্য প্রস্তুত হিসেবে ঘোষণার মাত্র এক মাসের মধ্যে এ ঘটনা ঘটল।
এ নির্দেশের পর এফ-৩৫ জঙ্গিবিমান বহরের ১০৮টির মধ্যে ৫৭টিকে বসিয়ে দেয়া হয়েছে। বিমানের জ্বালানি ট্যাংক শীতল রাখার ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়। মার্কিন বিমানবাহিনী এ পদক্ষেপকে সাময়িক হিসেবে দাবি করেছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী শত্রু বিমানসহ অন্যান্য হুমকির বিরুদ্ধে এ বিমান দিয়ে অনেক দূর থেকে হামলা করা যাবে। বর্তমানে প্রচলিত যুদ্ধবিমানের পাল্লার চেয়েও এ বিমানের পাল্লা অনেক বেশি বলে জানানো হয়েছে। এ ছাড়া, এ বিমানের উপস্থিতি শনাক্ত করার আগেই শত্রুর বিরুদ্ধে আঘাত হেনে তা নিরাপদে সরে যেতে পারবে। মার্কিন বিমানবাহিনী আগামী বছরগুলোতে মোট ১,৭৬৩টি ‘এফ-৩৫এ’ বিমান কিনবে বলে কথা রয়েছে।
কিন্তু সফটওয়্যার সমস্যাসহ অন্যান্য সমস্যা এখনো এফ-৩৫’র পিছু ছাড়ছে না। বিমানটির জন্য বানানো লক্ষ ডলারের হেলমেটেও সমস্যা রয়েছে। এটি ব্যবহারে বিমান থেকে জরুরি অবস্থায় বের হয়ে আসার সময় পাইলট ঘাড়ে মারাত্মক চোট পেতে পারেন।
এ বিমানের ব্যাপক খরচ এবং সক্ষমতার বিষয়টি এখন কেলেঙ্কারি এবং অনুশোচনার কারণ হয়ে উঠেছে বলে এর আগে অভিযোগ করেছেন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককেইন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button