রাজধানীর উত্তরায় অগ্নিদগ্ধ হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া মৃত্যু বরণ করেছেন। রাজধানীতে সামরিক হাসপাতাল (সিএমএইচ)’এ চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান। ইউসুফের নিকট আত্মীয় গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
এরা আগে বুধবার সন্ধ্যা ৭টার পর তাদের নিজ বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে স্ত্রী তানিয়া দগ্ধ হলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ৬ তলা ওই ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে বাসার ভেতর থেকে ওই নারীকে দগ্ধ অবস্থায় বের করে আনা হয়।
তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাসার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। গুনের খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।
নিরাপদ খাদ্য কর্তপক্ষের সদস্য মাহবুব কবির মিলন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাচ্চাদের মতো কান্না শুনলাম। কথা বলতে পারিনি। মাথা কাজ করছে না। ইউসুফের স্ত্রী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডেডবডি এখন সিএমএইচ মরচ্যুয়ারিতে আছে। এরপর উত্তরা বাসায় নিয়ে যাওয়া হবে। কোথায় দাফন হবে তা ঠিক হয়নি।’
প্রসঙ্গত, মুহাম্মদ ইউসুফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। শাহজালাল বিমানবন্দরের অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনা আসেন তিনি। এরপর তাকে দুদক পরিচালক করা হয়।



