slider
অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: রবিবার সকালে তিতাসের শাহপুর ফকির হাট অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিজয় দিবস ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ ও শাহপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এছাড়া বার্ষিক ফলাফল প্রদান, সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুসা কালিমুল্লাহ, স্থানীয় অভিভাবকদ্বয় মোঃ বাবুল আহমেদ, মোঃ খোকন মিয়া ও শিক্ষক মোঃ নাজমুল হাসান।




