sliderস্থানিয়

সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সিংগাইরে সাংবাদিকদের ইফতার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে শহীদ রফিক স্মরণীস্থ প্যারামাউন্ট টাওয়ারে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুসলেম উদ্দিন। একই সঙ্গে সাত্তার গ্রুপ অব কোম্পানির মালিক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যবসায়িক সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাস, সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. আতাউর রহমান, সাবেক সভাপতি ও সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. কোহিনূর ইসলাম রাব্বি, সাবেক সহ-সভাপতি ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি ইয়াকুব মোল্লা, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, কার্যকরী সদস্য ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ আলী রিপনসহ আমন্ত্রিত সাংবাদিক বশিরউদ্দিন ও সাইফুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button