sliderরাজনীতিশিরোনাম

সাতক্ষীরার ভিপি আব্দুল কাদেরের মৃত্যুতে এবি পার্টি’র শোক

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা জেলা আহবায়ক আব্দুল কাদের (ভিপি কাদের) আজ বিকাল ৪.৩০ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবি পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আব্দুল কাদের ছিলেন এবি পার্টির প্রতিষ্ঠাতাদের একজন। পুরো দক্ষিনাঞ্চলে এবি পার্টির সংগঠন বিস্তারে তিনি অনন্য ভুমিকা রাখেন। আজ এবি পার্টি সাতক্ষীরা জেলা শাখার একটি মতবিনিময় সভা চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নেতৃবৃন্দ বলেন, আব্দুল কাদের ছিলেন সাতক্ষীরার বিখ্যাত ছাত্রনেতা, সাতক্ষীরা কলেজের নির্বাচিত ভিপি। কর্মজীবনে তিনি ছিলেন ব্যবসায়ী, রাজনীতিতেও তিনি রাখেন অনন্য ভুমিকা।
নেতৃবৃন্দ আব্দুল কাদেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button