sliderস্থানিয়

শিবগঞ্জে কোটি টাকার মোবাইল সহ আটক -১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পথে আসা মোবাইল ফোন ও পাথরবোঝাই ভারতীয় ট্রাকসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। উদ্ধার করা মোবাইল ফোনের সংখ্যা ৩৬টি এবং ট্রাকে থাকা পাথরের পরিমাণ ৪০ টন।

বিজিবির ৫৯ ব্যাটলিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১৫ নভেম্বর গভীর রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে।

পাথরবোঝাই ট্রাক ও ট্যাকের পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক মোঃ জসিম উদ্দিন শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের মোঃ জমিন উদ্দিন শেখের ছেলে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে এবং আটক কৃতকে আগামীকাল কারাগারে পাঠানো হবে।

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button