sliderস্থানিয়

বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুিষ্ঠত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ আগষ্ট) বিকাল ৫ টায় নলছিটি পৌরসভা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বি এম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক এ্যাডঃ জহিরুল ইসলাম সুমন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অহিদুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত করিম মিশু, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান মল্লিক, মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান সবুজ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল, যুগ্ন-আহবায়ক বশির তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাব্বির আহমেদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল,জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক এনামুল হক সাজু, নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান, উপজেলা মহিলাদলের সভানেত্রী মনোয়ারা বেগম, পৌর সভানেত্রী হ্যাপী বেগম, পৌর সাধারন সম্পাদিকা মোসাঃ লাবনী আক্তার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button