slider

‘খাসজমি আন্দোলনের কৌশল ও সফলতায় ভূমিহীন নেতা-নেত্রীদের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গত বৃহস্পতিবার, সকাল ১০ টায় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের দক্ষিণ চর শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ে ভূমিহীন নেতা মোঃ আশ্রাফ সিকদারের সভাপতিত্বে “খাসজমি আন্দোলনের কৌশল ও সফলতায় ভূমিহীন নেতা-নেত্রীদের অভিজ্ঞতা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আঃ ছত্তার হাওলাদার যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন। আলোচনা অংশগ্রহণ করেন চরবোরহান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাইফুল হক মহিলা ইউপি সদস্য নাসিমা বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ ইদ্রিস খা, সাবেক মহিলা ইউপি সদস্য রুবিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক হাওলাার, মাওলানা শহিদুল ইসলাম, নারী নেত্রী তহমিনা বেগম, লাইলী বেগম, শিরিনা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, খাসজমির সুষ্ঠ বন্দোবস্তো হলে বেকারদের কর্মসংস্থান, খাদ্য উৎপাদন বৃদ্ধি,খাদ্য নিরাপত্তা ও খাদ্যে সার্বভৌমত্ব নিশ্চিত, আশ্রাহীনদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হবে। বক্তারা আরো বলেন খাসজমি বন্দোবস্তের পূর্বে অবশ্যই প্রিন্টেড দিয়ারা ম্যাপ করতে হবে। প্রকৃত ভূমিহীন পরিবারকে চিহ্নিত করতে হলে সরোজমিনে তদন্ত করা,উপজেলা কৃষি খাসজমি ও বন্দোবস্তো কমিটি সক্রিয় করার সুপারিশ করেছে সেমিনারে অংশগ্রহণকারী ভূমিহীন প্রতিনিধি।
বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button