sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, স্বর্ণসদৃশ সামগ্রী উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, স্বর্ণসদৃশ সামগ্রী উদ্ধার।
আসামিরা হলেন জেলার রাণীশংকৈল উপজেলার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে, জাহাঙ্গীর আলম (৩৬) এবং তার ফুপাতো বোন সিমা বেগম (৩২) ওই উপজেলার শনিবুল্লাহ ওরফে সালামের স্ত্রী।
শুক্রবার (১৭ জুলাই) ঠাকুরগাঁও পুলিশ সুপার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এ বিষয়টি সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

তিনি জানান, তারা দুইজন ফুফাতো ভাই বোনের এই চক্রটি দীর্ঘদিন ধরেই টাকার বিনিময়ে সাধারণ মানুষকে স্বর্ণের পুতুল ও বিদেশি রুপার মুদ্রা ও সোনার কলসি দেয়ার নাম করে নানাভাবে প্রতারণা করে আসছিল। এবং এসব মালামাল নিতে আসা ব্যক্তিদের সাথে থাকা টাকা পয়সা লুটকরে নিতো তারা। পরবর্তীতে প্রতারণার শিকার জনৈক ব্যক্তির অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে এই দুই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

খোদাদাদ হোসেন আরো জানান, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের শয়ন ঘরের বারান্দায় চুলার পুর্বপাশে মাটি ঘুরে, পিতলের মত দেখতে দের কেজি ওজনের একটি দস্তার কলস এবং কলসের ভিতরে থাকা স্বর্ণের সাদৃশ্য সোনালী রঙের গোপাল ঠাকুরের ৬টি নকল মূর্তি, এবং ৫টি সাদা রঙের বিদেশি মুদ্রা উদ্ধার করে তারা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাণীশংকৈল থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করেছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে পূর্বেও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button