মানিকগঞ্জে শিশু ধর্ষনের ঘটনায় এক কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে শিশু ধর্ষনের ঘটনায় ফেরদৌস নামের (১৫) এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ । পরে তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত । ফেরদৌস ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে ।
পুলিশ জানায় , ৫ বছরের ঐ শিশুকে সোমবার বিকেলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে প্রতিবেশী ফেরদৌস । এ সময় বাড়িতে কেউ ছিল না । পরে শিশুটি তার মাকে ঘটনা জানায় । সন্ধ্যার পর শিশুটির চাচা বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ ফেদৌসকে গ্রেফতার করে । মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন বিচারক ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সালাম জানান, আসামী ফেরদৌস একটি মটর গ্যারেজে কাজ করে । নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে । তার ডাক্তারী পরীক্ষা ও আদালতের জবান বন্দী রের্কড করা হয়েছে ।




