আইন আদালতশিরোনাম

‘আমাদের মনিমুক্তা হারিয়ে যাচ্ছে’

সদ্য প্রয়াত খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এর স্মরণ সভায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, এক একটা মনিমুক্তা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এ শূণ্যতা পূরণ হচ্ছে কি না, সে বিষয়ে আমি সন্দিহান। রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে পরিবারের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বিচারপতি এমন কথা বলেন।
ব্যারিস্টার রফিক-উল হকের ভাই মঞ্জুর-উল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি এমদাদুল হক আজাদ, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
প্রধান বিচারপতি বলেন, আইনের এমন কোন শাখা নাই যেখানে ব্যারিস্টার রফিক-উল হকের বিচরণ ছিল না। আইনের প্রত্যেক শাখা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পড়লে ব্যারিস্টার রফিক-উল হকের নাম পাওয়া যায়। রফিক-উল হক সাহেব সুপ্রিম কোর্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সময়ে রফিক-উল হকের বিশদ আলোচনা করা সম্ভব না উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ওনার জন্য পৃথক একটি আলোচনার অনুষ্ঠান করতে হবে। যেখানে দীর্ঘ সময় ব্যাপি তার জীবনি নিয়ে আলোচনা হবে। এ সময় তিনি বলেন, প্রয়াত এইসব বিশিষ্ট আইনজীবীদেরকে আমরা যদি স্বরণ না করি তাহলে আমরা নিজেদের হেরিটেজ (ঐতিহ্য) রক্ষা করতে পাররো না। আমাদের একটা গৌরবময় সময় ছিল সেটি আমরা তুলে ধরতে পারবো না।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button