জাতীয়শিরোনাম

দেশে করোনা শনাক্ত ৪ লাখ ছাড়িয়েছে

দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার সাড়ে সাত মাস পর মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ পার হলো। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৩৬ জন নিয়ে সরকারি হিসেবে দেশে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও একটি লাখের কোটা অতিক্রম করে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৫১ জন। করোনার বৈশ্বিক আক্রান্তের তালিকায় আঠারো তমস্থানে আছে বাংলাদেশ।
গত ২১ সেপ্টেম্বর দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়ায়। সেখান থেকে চার লাখ পার হতে সময় লাগল ৩৫ দিন।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
দেশে করোনারোগী সংখ্যা ৫০ হাজার ছাড়ায় গত ২ জুন। এরপর করোনার সংক্রমণ আরও দ্রুততর হয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায় ১৮ জুন। ২ লাখ ছাড়ায় ১৮ জুলাই।
চব্বিশ ঘণ্টায় নতুন করে ১৫ জনসহ দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৮ জন।
আর ১ হাজার ৪৯৩ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button