শিরোনাম

কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১০ জন আহত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজিপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও তিনজন শিশু রয়েছে বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা আবদুস সালামের স্ত্রী ছিপাই বেগম (৬২), তিন ছেলে যথাক্রমে কামাল মিয়া (৩২), জামাল মিয়া (২৭) ও আনু মিয়া (২৫) এবং সালামের মেয়ে তাছলিমা আক্তার (২০)। এ ছাড়া নাতি-নাতনিদের মধ্যে রয়েছেন পারভীন আক্তার (২০), জুয়েনা বেগম (২০), তহুরা বেগম (২০), উম্মে হানিফা (৩) ও উম্মে হানি (৩ মাস)। আহতদের মধ্যে স্ত্রী ছিপাই বেগম, ছেলে কামাল মিয়া, নাতি পারভীন আক্তার ও উম্মে হানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া আবদুস সালামের ছেলে জামাল মিয়া ও আনু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাঠখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকেলের দিকে হাজীপাড়ার আবদুস সালামের বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটলে তারা আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আটজনকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button