শিরোনাম

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের সাবেক এক ছাত্র। নিহতের নাম মোস্তাফিজুর রহমান। তিনি দর্শন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুরে। এসব তথ্য নিশ্চিত করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা থেকে মোস্তাফিজের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশে পড়ে থাকা ব্যাংকের একটি এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।
সাভারের স্থানীয়রা বলছেন, রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দেন। পরে, পুলিশ গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের কিছু দূরে পাওয়া যায় সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয়পত্র।
স্থানীয়দের ধারণা, দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন অজ্ঞাত ওই যুবক। তাদের ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যার পর কেড়ে নেয়া হয় তার সঙ্গে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল।
ঘটনাস্থলে থাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ এফ এম সায়েদ জানান, ঘাতকদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button