Uncategorized

নোয়াখালীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে প্রলোভন দেখিয়ে নয় বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চাটখিল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে, গত (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহাপুর ইউনিয়নের পূর্ব করটখিল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
অভিযুক্ত মো. মিরাজ হোসেন (১৫) শাহাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব করটখিল গ্রামের আমিন উল্ল্যা মুন্সী বাড়ীর মৃত মনির হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই শিশুর মা পাশ্ববর্তী বাড়িতে কাজে গিয়েছিল। শিশুটি ঘরে একা থাকার সুবাধে শিশুটিকে ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে একই বাড়ির ওই কিশোর ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি নির্যাতিতা শিশু তার মাকে জানায়। এক পর্যায়ে শিশুটির মা চাটখিল থানায় মামলা দায়ের করেন।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.দুলাল মিয় বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা শনিবার সকালে অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নির্যাতিতা শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button