Uncategorized

চাচিকে ধর্ষণকারী যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে চাচিকে ধর্ষণের ঘটনায় আটক যুবলীগ নেতার বাড়ি অভিযান চালিয়ে পুলিশ ।
আটক মজিবুর রহমান শরীফ (৩২) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকন’র ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বুধবার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটক শরীফ কে সাথে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালিয়ে তার তথ্যমতে তার বসতঘর থেকে ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, ৫টি মোবাইল, ১ প্যাকেট কনডম ও ১টি ল্যাপটপ উদ্ধার করেছে ।
(ওসি) আনোয়ারুল বলেন, এ ঘটনায় আটক শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) ভোর ৫ টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ সুকৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে জোর পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়। অভিযুক্ত শরীফ ওই গৃহবধূর দূর সম্পর্কের ভাসুরের ছেলে। পরে এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারীও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুপুর ৩টার দিকে তাকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে আটক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button