Uncategorized

নওগাঁয় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

নওগাঁ প্রতিনিধি : মান্দা উপজেলা পরিষদ উপ- নির্বাচনে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোট কারচুপির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে, জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাষ্টার সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নাছির উদ্দিন ও এড, রফিকুল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু,আহ্বায়ক কমিটি’র সদস্য আবু বক্কর সিদ্দিক নান্নু,শহিদুল ইসলাম টুকু,মামুনুর রহমান রিপন,আব্দুস শুকুর,ভিপি শফিউল আজম রানা,একরামুল বারী টিপু,সদর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক চঞ্চল,মান্দা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজ্জামেল হক মুকুল,মহিলা দলের সদস্য সচিব শবনম মৃুস্তারি কলি,জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল,ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহাসহ প্রমুখ।
বক্তরা বলেন, উপ নির্বাচনের নামে সরকার দেশে প্রহসনের নির্বাচন করছে। দেশের মানুষ রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোট কারচুপির লোক দেখানো নির্বাচন মানে না। নওগাঁ – মান্দা উপজেলা পরিষদ উপ- নির্বাচন হয়েছে এটি গ্রহণযোগ্য নয়। এজন্য সরকারকে আবার নতুন করে নির্বাচন দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button