রাজনীতি

রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে রাষ্ট্রায়াত্ত পাটকল রক্ষার ন্যায্য আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম গণতান্ত্রিক জোট কর্তৃক আহুত সারাদেশে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে খুলনার ইস্টার্ন জুট মিলের সামনে অবরোধ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা, নেতাকর্মীদের গ্রেফতার ও গুরুতর আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন পুলিশের ্ন্যাক্কারজনক হামলা আক্রমন সরকারের চরম স্বেচ্ছাচারী ও ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। রাষ্ট্রায়াত্ত্ব পাটকলের মত জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে দমন-নিপীড়ন চালিয়ে সরকার আরো একবার গণবিরোধী চরিত্রের প্রকাশ করেছে। গণবিচ্ছিন্ন সরকার আজ এতটাই শংকিত যে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা আতংকিত ও বেসামাল হয়ে পড়েছে।
তিনি উল্লেখ করেন খুলনায় এই অবরোধ কর্মসূচিতে পুলিশী হামলায় গুরুতর আহত হয়েছেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা ইকবাল কবির জাহিদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা রনজিৎ চট্টপাধ্যায়সহ শতাধিক নেতৃবৃ্ন্দ এবং গ্রেফতার করা হয়েছে নাগরিক কমিটির আহ্বায়ক ড. কুদরত ই খুদা, সিপিবি নেতা আব্দুর রশিদ, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু সহ আরো অনেককে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন। একই সাথে তিনি হামলা, আক্রমন ও দমন-পীড়নের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button