Uncategorized

গৃহবধূকে হত্যার পর পুঁতে ফেলা হল আঙিনায়

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলায় ৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ আফরোজা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।
স্বামীর বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় শনিবার রাত ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত আফরোজা উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মো. ইসহাকের মেয়ে।
এক বছর পূর্বে উত্তর নলবিলা গ্রামের হাসান বশিরের ছেলে বদরখালী কলেজের খণ্ডকালীন প্রভাষক রাকিব হাসান বাপ্পির সঙ্গে আফরোজার বিয়ে হয়। এটি উভয়ের তৃতীয় ও চতুর্থ বিয়ে।
তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত গড়ায়।
অবশেষে কিছুদিন আগে মামলায় আপসের সূত্র ধরে স্বামী বাপ্পি স্ত্রী আফরোজাকে তার বাড়িতে নিয়ে যায়।
গত ১২ অক্টোবর স্ত্রী আফরোজা নিখোঁজ হয় বলে শাশুড়ি রোকেয়া হাসান আফরোজার বাবার বাড়িতে খবর দেন। সেই থেকে আফরোজা নিখোঁজ ছিলেন। অপরদিকে স্বামী রাকিব হাসান বাপ্পিও পালিয়ে ছিলেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই জানান, স্বামী রাকিব হাসান বাপ্পির বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থা থেকে আফরোজার লাশ উদ্ধার করা হয়েছে। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button