গোবিন্দগঞ্জে শিল্প নগরী কলেজ ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শিল্প নগরী কলেজ ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষের অনিয়ম, দূর্নীতি, ঘুষ বানিজ্যের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে।
আজ (বুধবার) সকালে কোচাশহর বন্দরে নারী, পুরুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে বিশাল মানববন্ধণ অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধণ চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক শ্রী রিমন কুমার তালুকদার, সাংগঠনিক সম্পাদক শ্রী জয় কুমার, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য তৌহিদ ইবনে আলী পাঠান মিঠু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শ্রী সুকুমার দাস, শ্রী রিপন কুমার, কোচাশহর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার ও মানবাধিকার কর্মি সাইফুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন কোচাশহর শিল্প নগরী কলেজ ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংসদ আব্দুল মোত্তালেব আকন্দের নিয়োগকৃত বৈধ এমএলএসএস প্রানেশ কুমার পালকে বাদ দিয়ে কলেজের অধ্যক্ষ অনিয়ম, ঘুষ বানিজ্যের মাধ্যমে নাশকতার মামলার আসামী পরিচ্ছন্নকর্মীর নামে বেনবেইস সম্পূর্ণ করেছে। তারা নাশকতা মামলার আসামী নামে বেনবেইস বাতিল করে কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর ধরে চাকুরী করে আসা এমএলএসএস প্রানেশ কুমার পালের নামে বেনবেইস করার দাবী জানান। অন্যথায় স্থানীয় এলাকাবাসী বৃহত্তর আন্দোলণ গড়ে তোলার ঘোষনা দেন।




