Uncategorized

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শুক্রবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের শাহ
আমানত ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এঘটনা ঘটে।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান- ওই স্থানে একটি ট্রাক বিকল হওয়ায় সড়কে শৃক্সখলা রক্ষায় মাসুদ রানা কাজ করছিলেন। এসময় রংপুর থেকে ঢাকা অভিমুখী একটি মিনি ট্রাক(ঢাকা মেট্রো ন-১৮-৩৭৯৫) সরাসরি তাকে ধাক্কা দিলেই ঘটনাস্থলেই কনস্টেবল মাসুদ রানা নিহত।
ওমর ফারুক বলেন, ঘাতক মিনি ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছেন ড্রাইভার ও হেলপার। এঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button