শিরোনাম

সকল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- ডিআইজি

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
এর আগে তিনি ভুক্তভোগী নারী ও তার স্বজনদের সঙ্গে একান্তে কথা বলেন। পরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই নারীকে নির্যাতন করা সেই টিনের ঘর পরিদর্শন করেন।
পরে ডিআইজি সাংবাদিকদের জানান, ভুক্তভোগী নারীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া মামলার বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি সংশ্লিষ্টতের দিক নির্দেশনা দিয়েছেন। এ সময় তিনি আরো বলেন, নোয়াখালীতে দেলোয়ার বাহিনীর মতো যেসব বাহিনী আছে সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
ডিআইজি আনোয়ার হোসেন মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় আসেন।
এ সময় জেলা উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল) শাহজাহান শেখ, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশীদ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button