Uncategorized

বগুড়ায় ইউএনওর গাড়িবহরে হামলা, আটক ৬

বগুড়ার শেরপুরে অবৈধ বালুমহালে অভিযান চালানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী নলডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হয়।
আহত উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী উজ্জ্বল মোহন্ত ও নৈশ্যপ্রহরী মঞ্জুরুল হককে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী সেখ বলেন, আজ দুপুরের পর থেকেই শেরুয়া বটতলা বাজারসহ বিভিন্ন এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে তাঁর নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় খানপুর ইউনিয়নের বড়ইতলী নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর আসে। পরে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কাউকে না পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামগুলো জব্দ করা হচ্ছিল।
এ সময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে লোকজন গাড়ি ঘিরে হামলা করে। এমনকি তারা উত্তেজিত হয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় ইউএনওর সঙ্গে অভিযানে থাকা অফিস সহকারী ও নৈশপ্রহরী বাধা দিতে গেলে তাদের বেধড়ক মারধর করে আহত করা হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায়।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ জানান, খবর পেয়েই অতিরিক্ত পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। একইসঙ্গে ইউএনওসহ ওই অভিযানের সব সদস্যকে উদ্ধার করেন। পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
এ ছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ পরিদর্শক। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button