অপরাধশিরোনাম

গৃহপরিচারিকার ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

রাজধানীতে এক গৃহপরিচারিকার ধর্ষণ মামলায় ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সহসভাপতি সবুজ আল সাহবাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান এই তথ্য জানান। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। অভিযোগের পর ওই নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা ভাবছে ছাত্রলীগ।
মিরপুর থানার ওসি জানান, ওই ঘটনায় সবুজ আল সাহবা ও তার সহযোগী ফাতেমা ঝুমুরকেও গ্রেপ্তার করা হয়েছে। ফাতেমা চিকিৎসার কথা বলে ২৮ সেপ্টেম্বর রাতে এক তরুণীকে সবুজের পশ্চিম মনিপুরের ভাড়া বাসায় নিয়ে আসেন। সবুজ তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। রাতভর তাকে আটকে রাখে। এই ঘটনায় ১ অক্টোবর ভুক্তোভোগী মামলা করে। তারপর সবুজ ও ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। তরুণী গৃহপরিচারিকার কাজ করে।
মামলায় অভিযোগে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর দুপুরে ফাতেমা ডাক্তার দেখাবে বলে তরুণীকে নিয়ে বের হয়। এরপর তরুণীকে সবুজের বাসায় নিয়ে যায়। রাতে কৌশলে ফাতেমা তাকে সবুজের কক্ষে পাঠায়। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। তখন তরুণী রাজি না হলে ফাতেমা দরজা বন্ধ করে দেয়। এরপর সবুজ তাকে ধর্ষণ করে। ফাতেমা সবুজের কাছ থেকে নিয়ে ভিকটিমকে সকালে ১০ হাজার টাকা দেবে বলে রাতে ওই বাসায় ঘুমিয়ে পড়ে। বুধবার তারা বাসায় চলে যায়।
পরে তরুণী বিষয়টি তার স্বজনদের জানায়। এরপর বৃহস্পতিবার সকালে তিনি মামলা করেন।
সবুজ আল সাহবা ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন উত্তরের সভাপতি মো. ইব্রাহীম।
তিনি বলেন, আমি বিষয়টি জেনেছি। অভিযুক্ত সবুজকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তাকে বহিষ্কার করা হবে।
clM vSrfbgkv

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button