নওগাঁয় মদের বার স্থাপন বন্ধের দাবীতে প্রতিবাদ

নওগাঁ প্রতিনিধি : অতিবিলম্বে মদের বার স্থাপন বন্ধের দাবীতে নওগাঁয় প্রতিবাদ সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে শহরের নওজোয়ান মাঠের সামনের রাস্থায় এ প্রতিবাদ সভা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) নওগাঁ জেলার সভাপতি আলহাজ্ব মুহাঃ মশিহুর রহমান (মকছুদ) এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আইএবি’র নওগাঁ জেলার সহ-সভাপতি মাওঃ মহাঃ মোবারক হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, নওগাঁ সদর উপজেলার সভাপতি মহাঃ আব্দুল হক, মহাদেবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ মহাঃ সেকেন্দার আলী প্রমুখ।
এসময় বক্তরা তীব্র প্রতিবাদী কন্ঠে বলেন, সারা বিশ্বের যত প্রকার রিসার্স আছে তাতে প্রমান হয়েছে যে, মদ পাণ করে শরীর কোন প্রকার উপকারে আসে না। মদ শরীরের জন্য যাবতীয় ক্ষতির কারন। আমরা দেশের জন্য, দেশের যুব সমাজের জন্য যে কোন আন্দোলন করতে প্রস্তুত আছি।
আগামী ৭দিনের মধ্যে মদের বার তৈরির যাবতীয় কার্যক্রম বন্ধ করা না হলে, বৃহত্তর আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী করেন বক্তরা।




