শিক্ষাশিরোনাম

ঢাবি শিক্ষক ড. মোর্শেদকে পুনর্বহালের দাবিতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল ও পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ- সভাপতি জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন, কে এম মুসাব্বির সাফি, যুগ্ন সম্পাদক মোঃ শাহনেওয়াজ, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, এ বি এম মাহমুদ আলম সরদার, নিজামউদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, সহ- সাধারণ সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহ ইয়াহ, কে এম সাখাওয়াত হোসাইন, মাঈনুদ্দিন নিলয়, আক্তারুজ্জামান আকতার সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, নাছিরউদ্দীন নাছির, জহিরউদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম খান আনিক, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, এ বি এম এজাজুল কবির জুয়েল, শাফি ইসলাম, রিয়াদ রহমান, হাসান আল আরিফ, মশিউর রহমান, জেহাদুল ইসলাম রঞ্জু, শরিফুল ইসলাম প্রধান, এস এম মাহমুদুল হাসান রনি, এনামুল হক এনাম, মাসুদুর রহমান মাসুদ, আবুল বাসার, জসীমউদ্দিন, মোস্তাফিজুর রহমান রুবেল, এনায়েত উল্লাহ শরিফ, ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, জি এম ফখরুল ইসলাম, শরিফুল ইসলাম, মিয়া মো. রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য মিনহাজ আহমেদ প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ড. মোর্শেদ হাসান খানকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল এবং তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
এ সময় সভাপতির বক্তব্যে ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা দেখেছি বর্তমান সরকারের আমলে শুধু এটাই নয়, বরং গত এক যুগে এমন অনেক সিদ্ধান্ত নিতে দেখেছি। বিগত একযুগে বিরোধী মতের ব্যক্তি তথা বিরোধী মত-পথেও লোকদের গুম, খুন হয়রানি করা হচ্ছে। তারই একটি কালো থাবা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপক মোর্শেদ হাসানের অব্যাহতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার টুটি চেপে ধরা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button