Uncategorized

গোবিন্দগঞ্জে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহাৎসব

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযানের পরেও থেমে নেই অবৈধ বালু উত্তোলন। নির্বিচারে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনে বিলিন হচ্ছে বাড়ী,ঘর ফসলীজমি।সরেজমিনে দেখা যায়,কাইয়াগঞ্জ,চকরহিমাপুর, তালুককানুপুর, শিবপুর,কোচাশহর কাটাবাড়ী ইউনিয়নসহ বিভিন্ন স্থানের অন্তত ৫০টিরও বেশী স্পটে বালু দস্যূরা যত্রতত্র নদী,খাল,বিল থেকে দিনে-রাতে ড্রেজার ও স্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন, ফলে এসব এলাকায় বাড়ী,ঘর ফসলীজমি ডেবে গিয়ে ফাটল ও নদী গর্ভে বিলিন হচ্ছে।অপরদিকে ছোট ছোট রাস্তায় জাম ট্রাক-ট্রাক্টর,ট্রলি দিয়ে অনাবরত বালু আনা-নেয়া করায় রাস্তা-ঘাট নষ্ট হচ্ছে। আর বালু মহল না থাকায় কোটি- কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ক্ষতিগ্রস্থ এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও বন্ধ হচ্ছে না এসব স্থানের বালু উত্তোলন।এখন আর নতুন নতুন পয়েন্টে নির্বিঘ্নে বালু উত্তোলন করা হচ্ছে। এসব স্পটের বিষয়ে দীর্ঘ দিন যাবত ইউনিয়ন ভূমি সহকারীরা অবগত আছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন বলেন,বালু দস্যূদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও সকল বালুদস্যূদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button