Uncategorized

সাদুল্লাপুরে ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১১২তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের ডিগ্রী কলেজ মোড়স্থ শামীম প্লাজার দ্বিতীয় তালায় এই উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব। এ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুস সোবহানের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহসভাপতি আব্দুল জলিল সরকার, উপজেলা বনিক সমিতির সভাপতি সফিউল ইসলাম স্বপন, অত্র ব্যাংকের গাইবান্ধা শাখা প্রধান ও এভিপি আইয়ুব আলী, সাদুল্লাপুর উপশাখার ইনচার্জ এ.কে.এম শামসুজ্জামান প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button