পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র যেন, গো-চরন ভূমি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউপির হোসেনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র কিৎিসা সেবার পরিবর্তে এখন গো-চারন ভূমিতে পরিনত হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তথ্যানুসন্ধানে দেখা যায়, ডাক্তার নেই ,নার্স নেই,স্বাস্থ্য সহকারী নেই!ঔষধ নেই!নেই কোন চিকিৎসা সেবা।শুধু কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে বিলাশ বহুল দ্বিতল একটি ভবন।ক্লোবসেবল গেটে লাগানো রয়েছে প্রায় এক কেজি ওজনের একটি তালা ।স্বাস্থ্য কেন্দ্রে ঢুকতেই দুই পার্শ্বে চোখে পরবে একতলা বিশিষ্ট দুইটি পুরাতন ভবন। ভবন দুটির মুল্যবান দরজা জানালা ও গ্রীল অনেক আগেই রাতের আধারে কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। ফলে একতলা বিশিষ্ট দুটি ভবনের প্রায় ৮টি রুম হাটু পরিমান ময়লা ও আবর্জনার স্তুপ হয়ে পরে আছে।হোসেনপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আমেনা বেগম বলেন, আগে সপ্তাহে দু এক দিন ডাক্তার আসতো নিয়মিত অসুধ ও চিকিৎসা দিতো। প্রায় দুই বছর যাবৎ এখানে কোন অসুধ কিংবা চিকিৎসা সেবা দেওয়া হয় না। সাঘাটা থেকে শাহিন নামে একজন স্বাস্থ্য সহকারী আগে আবাসিক ভবনে পরিবার নিয়ে নিয়মিত থাকতো। এখন মাসে ও একদিন তার দেখা মেলে না। ফলে চিকিৎসার জন্য এলাকার মানুষদের যেতে হয় প্রাইভেই ডাক্তারের চেম্বার, ক্লিনিক কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকার কোটি কোটি টাকা খরচ করে জনগনের দ্বোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছানোর নিরলস প্রচেষ্টা চালিয়ে গেলে ও কেবল মাত্র পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের তদারকির অভাবে চিকিৎসা সেবা মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে এই পরিবার কল্যান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। শুধু হোসেনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র নয় উপজেলার অধিকাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যান কে গুলো এখন চিকিৎসা পরিবর্তে গো-চারন ভূমিতে পরিনত হয়েছে।




