আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় আক্রান্ত সহপাঠী, কোয়ারেন্টাইনে স্পেনের রাজকন্যা

স্কুলের সহপাঠী করোনা আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে থাকছেন স্পেনের রাজকন্যা লেওনর। স্প্যানিশ রাজপরিবার থেকে বিষয়টি জানানো হয়েছে।
স্পেনের রাজা ফিলিপের ১৪ বছর বয়সী মেয়ে প্রিন্সেস লেওনর দেশটির রাজমুকুটের উত্তরাধিকারী।
আলজাজিরা জানায়, রাজধানী মাদ্রিদের সান্তা মারিয়া দে লস রোসেলস স্কুলের ছাত্রী প্রিন্সেস লেওনর। স্কুলে তার এক সহপাঠীর করোনা পজিটিভ ফলাফল এসেছে।
ফলে ক্লাসের বাকি সব শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করানো হবে। যার মধ্যে আছেন প্রিন্সেস লেওনরও।
রাজপরিবার কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, রাজকন্যা কোয়ারেন্টাইনে থাকলেও রাজা ফিলিপ এবং রানি লেটিজিয়া তাদের রাজ দায়িত্ব চালিয়ে যাবেন।
ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। শুরুতে যে কয়টি দেশে ভাইরাসটির আগ্রাসী সংক্রমণ হয় তার মধ্যে স্পেন অন্যতম।
আচমকা করোনার ধাক্কায় রীতিমতো মৃত্যু পরিণত হয় স্পেন। তবে গত দুই মাসে ইউরোপের দেশটিতে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যাও কমে এসেছে।
এখন পর্যন্ত স্পেনে ৫ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ৩০ হাজার জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button