শিরোনাম

পাহাড়ী আঞ্চলিক দুই দলের গুলাগুলিতে থমথমে বাঘাইছড়ি

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুপক্ষের গুলাগুলিতে থমথমে অবস্থা বিরাজ করছে। ১২ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকার সময় উপজেলা সদরের তালুকদার পাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন স্থানীয় সাথে কথা বলে জেনেছি পাহাড়ের আঞ্চলিক দুই দল জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন) লারমা দলের ক্যাডারগণ একে অন্যকে লক্ষ করে ব্রাশ ফায়ার করে। এতে উভয় পক্ষের কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও গোলাগুলির শব্দে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে । ২৭ বিজিবি মারিশ্যা জোনের প্রতিনিধি বলেন পাহাড়ের আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে সংবাদ পেয়েছি , ঘটনা স্থলের উদ্দেশ্যে বিজিবির দুইটি টহল দল রওনা হয়েছে। আমরা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। এলাকা এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে গোলাগুলির বিষয়ে আঞ্চলিক দুই দলের কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button