তারাগঞ্জে পরকীয়ার টানে ঘর ছেড়ে পালিয়ে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ

রংপুর প্রতিনিধি : মোবাইল ফোনে পরকীয়ার টানে ঘর ছেড়ে প্রেমিকের কাছে পালিয়ে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। সোমবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি এলাকায় ওই ঘটনা ঘটে।
মঙ্গলবার এঘটনায় মামলা হলে পুলিশ ওই গৃহবধূর কথিত প্রেমিক ও ধর্ষণের নেতৃত্বদানকারীকে গ্রেফতার করে রংপুর জেলহাজতে পাঠিয়েছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জের থানাপাড়া গ্রামের এক নারীর (২০) সাথে মোবাইল ফোনে কথা বলার সূত্রে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের দক্ষিণ নারায়ণজন গ্রামের আবু বক্করের ছেলে রুস্তম আলীর (৩০)। সোমবার প্রেমিক রুস্তমের সাথে ঘর বাধার ¯^প্নে ওই নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে রুস্তমের কাছে চলে আসেন। কিন্তু রুস্তম তাকে বিয়ে করা তো দূরের কথা বন্ধুদের সাথে পরামর্শ করে ওই নারীকে ধর্ষণের ছক তৈরি করেন। সে অনুযায়ী ওই নারীকে পাচানী হাজিরহাট এলাকার নদীর চরে নিয়ে গিয়ে রুস্তমসহ তার ৪-৫ জন বন্ধু গণধর্ষণ করে। বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ মধ্য রাতে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধারের পাশাপাশি কথিত প্রেমিক ও ধর্ষণে নেতৃত্বদানকারী রুস্তম আলীকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তারাগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হওয়ায় রুস্তমকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।




