শিরোনাম

বৃহত্তর রংপুর অঞ্চলের ৫ জেলায় ২৭ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে বৃহত্তর রংপুর অঞ্চলের ৫ জেলায় ২৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ১৩ জন, লালমনিরহাটে ৫ জন, গাইবান্ধায় ৫ জন ও কুড়িগ্রামের ৪ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক নারীসহ দুই রোগী, আরটিআই কর্নারের এক সিনিয়র স্টাফ নার্স, ধাপ মেডিকেল মোড়ের এক এক নারীসহ দুই জন, আশরতপুরের এক জন, নগর মীরগঞ্জের এক জন, জনতা ব্যাংক শাখার এক কর্মকর্তা, পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির এক জন, পীরগাছার এক জন, তাম্বুলপুরের এক জন, মিঠাপুকুর পল্লী বিদ্যুৎ শঠিবাড়ির এক জন, বদরগঞ্জ মোকসেদপুরের এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
লালমনিরহাট জেলায় আক্রান্তরা হলেন- লালমনিরহাট ১শ’ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী, তুমলপাড়ার এক জন, হাতিবান্ধা ভেলাগুড়ির এক নারীসহ দুই জন, উপজেলা পরিষদের এক জন।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন- গাইবান্ধা সদর পশু হাসপাতাল লেনের এক জন, থানাপাড়ার এক জন, পুরাতন বাদিখালির এক জন, ফুলছড়ি উদাখালীর এক জন, পলাশবাড়ি ভেলুকুপার এক জন। কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন- কুড়িগ্রাম জজকোর্টের এক জন, ভুরুঙ্গামারীর এক নারীসহ দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ২ হাজার ৫৯৩ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪ জন ও মারা গেছেন ৪০জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button