প্রবাসশিরোনাম

সুইজারল্যান্ডের নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী আনোয়ার

সুইজারল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লার লাকসামের ছেলে দামারিস আনোয়ার হোসেন।
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ব্যাসেল সিটি থেকে সিভিপি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি লাকসাম উপজেলা শহর সংলগ্ন ফতেপুর গ্রামে।
এমবিএ ডিগ্রিধারী আনোয়ার সুইজারল্যান্ডের স্থায়ী বাসিন্দা ও সেখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক। তার শ্বশুর-শাশুড়িও সুইজারল্যান্ডের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় ও সমৃদ্ধশালী একটি রাষ্ট্র সুইজারল্যান্ড। ইউরোপের হার্ট হিসেবে খ্যাত এই দেশটিতে প্রতি ৪ বছর পর পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ১১০ জন সংসদ সদস্যের মেজোরোটিতে সরকার গঠিত হয়। ৪টি রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে পর্যায়ক্রমে সরকার পরিচালনার দায়িত্ব পালন করে।
সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১ জানুয়ারি রাষ্ট্রপতি পরিবর্তন হয়। চার দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত মন্ত্রিপরিষদের ১ জন সদস্য এক বছরের জন্য শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। দেশ রুপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button