Uncategorized

গোবিন্দগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে রোপা আমন ধানের চারা, সার ও বীজ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে রোপা আমন ধানের চারা এবং মাসকালাই ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিডি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে আমন ধানের চারা, মাসকালাই ফসলের বীজ ও সার বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান,এসময় পৌর মেয়র জননেতা আতাউর রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিক,উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button